উত্তরদিনাজপুর

৩৪ নং জাতীয় সড়কে রায়গঞ্জ শহরের পুব অশোক পল্লি এলাকায় মুখো মুখি দুই লড়ির সংঘর্ষ

দুই লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালকসহ ৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের পূর্ব অশোকপল্লি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।এই ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছটে আসে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ।আহতদের উদ্ধারের পাশাপাশি  যানজট নিয়ন্ত্রন করে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3aG_abFyGuQ